MarriageJagat

আমাদের সম্পর্কে

ম্যারেজ জগৎ বাংলাদেশের একটা ইসলামিক ম্যারেজ মিডিয়া। আমরা পাত্র-পাত্রীর বায়োডাটা নিজে যাচাই করে প্রকাশ করি, আর দুই পরিবারকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করি।

পরিচালনা করে Jagat IT Limited, গোলাপগঞ্জ, সিলেট, বাংলাদেশ।

কেন আমরা আলাদা

  • ছবি কখনো ওয়েবসাইটে যায় না। অন্য পরিবার দেখতে চাইলে আমরা আপনাকে জিজ্ঞেস করি, রাজি হলে শুধু তাঁকে, শুধু একবার।
  • ফোন নম্বর প্রকাশ্যে নেই। আগ্রহী পরিবার আগে আমাদের সাথে কথা বলে, তাই আপনার কাছে অচেনা কল যায় না।
  • কোনো চ্যাট নেই। যোগাযোগ আমাদের মাধ্যমে, দুই পক্ষ রাজি হওয়ার পর।
  • প্রতিটি বায়োডাটা একজন মানুষ দেখে। ভুয়া বায়োডাটা ফিডে ওঠে না।

খরচ

প্রকাশ ফি ৳১০১, আর বিয়ের কথা পাকা হলে যোগাযোগ ফি ৳৫০১। কোনো গোপন খরচ নেই। প্রকাশ ফি নেওয়া হয় আমরা যাচাই করে অনুমোদন দেওয়ার পরে, আগে নয়।

যে কথাটা আমরা দিই না

বিয়ে হবেই, এই কথা আমরা বলি না। আমরা খুঁজে দিই, কথা বলিয়ে দিই। মিলিয়ে দেওয়ার মালিক আল্লাহ। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে দুই পরিবারের নিজেদের খোঁজখবর নেওয়া জরুরি।

যোগাযোগ · শর্ত · গোপনীয়তা · টাকা ফেরত

আমাদের সম্পর্কে | ম্যারেজ জগৎ