টাকা ফেরতের নীতি
সর্বশেষ হালনাগাদ সেপ্টেম্বর ২০২৬
আমরা কী বিক্রি করি
আমরা কোনো পণ্য পাঠাই না। আমরা একটা সেবা দিই, বায়োডাটা যাচাই করে প্রকাশ করা, আর দুই পরিবারকে মিলিয়ে দেওয়ার চেষ্টা।
- প্রকাশ ফি ৳১০১। বায়োডাটা ৩৬৫ দিন ফিডে থাকে
- যোগাযোগ ফি ৳৫০১। দুই পরিবার রাজি হলে নম্বর বিনিময়
কখন পুরো টাকা ফেরত
- টাকা নেওয়ার পর আমরা যদি বায়োডাটা প্রকাশ করতে না পারি।
- যোগাযোগ ফি নেওয়ার পর আমরা যদি নম্বর বিনিময় করাতে না পারি।
- একই ফি দুইবার কাটা হলে বাড়তিটা।
- টাকা কেটেছে অথচ আমাদের হিসাবে পৌঁছায়নি, প্রমাণ পেলে।
কখন ফেরত হয় না
- বায়োডাটা প্রকাশ হওয়ার পর আপনি নিজে সরিয়ে নিলে।
- তথ্য মিথ্যা প্রমাণিত হয়ে বায়োডাটা বাতিল হলে।
- শর্ত ভেঙে অ্যাকাউন্ট বন্ধ হলে।
- বিয়ে না হলে। আমরা বিয়ের প্রতিশ্রুতি দিই না। আমরা খুঁজে দিই, কথা বলিয়ে দিই।
কীভাবে চাইবেন
হোয়াটসঅ্যাপে বা ইমেইলে জানান, সাথে ট্র্যাকিং কোড আর যেদিন টাকা দিয়েছেন সেই তারিখ। আমরা হিসাব মিলিয়ে দেখে জানাব।
ফেরত আমাদের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে হয়, আর সেটা যে মাধ্যমে টাকা দিয়েছিলেন সেখানেই ফিরে যায়। ব্যাংক বা বিকাশের দিক থেকে সময় লাগতে পারে।
