MarriageJagat

গোপনীয়তার নীতি

সর্বশেষ হালনাগাদ সেপ্টেম্বর ২০২৬

যা আমরা কখনো প্রকাশ করি না

  • আপনার আসল নাম
  • আপনার আর অভিভাবকের ফোন নম্বর
  • আপনার পুরো ঠিকানা
  • কর্মস্থলের নাম
  • ইমেইল ঠিকানা
  • জন্ম তারিখ। কার্ডে শুধু বয়স দেখানো হয়, তারিখ নয়
  • ছবি। কোনো অবস্থাতেই ওয়েবসাইটে দেখানো হয় না

প্রকাশ্য কার্ডে যায় শুধু: পাত্র নাকি পাত্রী, বয়স, উচ্চতা, বৈবাহিক অবস্থা, শিক্ষা, পেশার ধরন, নামাজ ও দ্বীনি অভ্যাস, ভাইবোনের সংখ্যা, বিভাগ-জেলা-এলাকা, নিজের সম্পর্কে ও প্রত্যাশার লেখা, আর ট্র্যাকিং কোড। এর বাইরে একটা ঘরও যায় না।

ছবির ব্যাপারটা আলাদা

ছবি আপলোড করা বাধ্যতামূলক নয়। দিলে সেটা প্রকাশ্যে কোথাও বসে না, আর কোনো স্থায়ী লিংকও তৈরি হয় না।

অন্য পরিবার ছবি দেখতে চাইলে আমাদের কাছে অনুরোধ আসে। আমরা আপনাকে জিজ্ঞেস করি। আপনি রাজি হলে শুধু ঐ এক পরিবারকে, শুধু ঐ একবারের জন্য দেখানো হয়। ছবিটা আমাদের সার্ভার হয়ে যায়, ডাউনলোড করার লিংক কাউকে দেওয়া হয় না। আপনি না বললে কিছুই হয় না, আর অনুরোধকারী জানতেও পারেন না আপনি কী বলেছেন।

একবার অনুমতি দিয়ে পরে ফিরিয়ে নিলে দেখাও সাথে সাথে বন্ধ হয়ে যায়।

কোন তথ্য কেন নিই

নাম ও ফোন নম্বর
আপনাকে ফোন করার জন্য। এক নম্বর একাধিক অ্যাকাউন্টে বসে না। এতে নিষিদ্ধ কেউ নতুন নামে ফিরতে পারেন না।
অভিভাবকের নাম ও নম্বর
বিয়ের কথা অভিভাবকের সাথেই হয়। দুই পক্ষ রাজি হলে আমরা এই নম্বরেই যোগাযোগ করিয়ে দিই।
পুরো ঠিকানা
যাচাইয়ের জন্য। প্রকাশ্যে যায় শুধু জেলা আর এলাকা পর্যন্ত।
জন্ম তারিখ
আইন অনুযায়ী বিয়ের বয়স হয়েছে কিনা দেখতে (পাত্র ২১, পাত্রী ১৮)। আর ফোনে কোনো অভিযোগ এলে সেটা কার অ্যাকাউন্ট তা বুঝতে। তারিখটা প্রকাশ্যে যায় না - কার্ডে শুধু বয়সটা দেখানো হয়, আর সেই বয়স এই তারিখ থেকেই হিসাব করা, তাই সেটা কখনো পুরনো হয়ে যায় না।
ছবি (ঐচ্ছিক)
উপরের অনুমতির নিয়মে, শুধু তখনই।

জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি আমরা রাখি না। যাচাইয়ের সময় দেখে নেওয়া হয়, ফাইল সংরক্ষণ করা হয় না। রাখলে সেটা একদিন ফাঁস হয়।

কে আপনার তথ্য দেখতে পায়

  • আপনি নিজে, লগইন করে।
  • আমাদের টিম, যাচাই আর মিলিয়ে দেওয়ার কাজে।
  • অন্য পরিবার, শুধু উপরের প্রকাশ্য ঘরগুলো। ফোন নম্বর তখনই, যখন দুই পক্ষই রাজি।

কে আপনার বায়োডাটায় আগ্রহ দেখিয়েছেন, বা আপনি কার প্রতি দেখিয়েছেন, সেটা তৃতীয় কেউ জানতে পারে না। আপনার প্রস্তাব বাতিল হলে অন্য প্রস্তাবদাতারা কোনোদিন জানেন না যে তাঁদের কথা ভাবা হয়েছিল।

আমাদের টিমের প্রতিটি কাজের একটা লগ থাকে, কে কখন কী দেখল বা বদলাল। সেই লগ মুছে ফেলা যায় না।

ট্র্যাকিং কোড

প্রতিটি বায়োডাটার একটা কোড থাকে (যেমন MJ-HD-00123), আর সেটা কার্ডে প্রকাশ্যে দেখা যায়। শুধু কোড দিয়ে কিছুই দেখা যায় না। অবস্থা দেখতে কোড আর ফোন নম্বর দুটোই লাগে।

আমরা যা করি না

  • কারো তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনদাতাকে দিই না।
  • আপনার অনুমতি ছাড়া ছবি কাউকে দেখাই না।
  • সাইটে কোনো চ্যাট নাই, যোগাযোগ আমাদের মাধ্যমে হয়।
  • গুগলকে ব্যক্তিগত বায়োডাটার পাতা দেখানো হয় না (sitemap-এ নেই)।

কতদিন রাখা হয়

বায়োডাটা যতদিন আপনি চান ততদিন। বিয়ে হয়ে গেলে বা আপনি বললে আমরা সেটা ফিড থেকে সরিয়ে দিই। মুছে ফেলতে বললে ছবিসহ মুছে দেওয়া হয়। শুধু হিসাবের নথি (কে কখন টাকা দিয়েছেন) রাখতে হয়।

নিরাপত্তা

আপনার গোপন তথ্য আলাদা জায়গায় থাকে, আর ব্রাউজার থেকে সেখানে পৌঁছানোর কোনো পথ খোলা নেই। আমাদের সার্ভার ছাড়া কেউ পড়তে পারে না। সাইটে বারবার ভুল চেষ্টা ঠেকাতে আমরা IP গুনি, তবে IP-টা হিসেবে রাখার আগে গোপন করে রাখা হয়।

আপনার অধিকার

আপনি যেকোনো সময় বলতে পারেন। তথ্য দেখান, ভুল থাকলে ঠিক করুন, ছবি সরান, বা পুরো বায়োডাটা মুছে দিন। আমরা করে দেব।

যোগাযোগ: support@marriagejagat.com অথবা হোয়াটসঅ্যাপ +8801993636140

ব্যবহারের শর্ত পাতাটিও দেখে নিতে পারেন।

গোপনীয়তার নীতি | ম্যারেজ জগৎ