MarriageJagat

ব্যবহারের শর্ত

সর্বশেষ হালনাগাদ সেপ্টেম্বর ২০২৬

আমরা কী

ম্যারেজ জগৎ একটা ম্যারেজ মিডিয়া। আমরা বায়োডাটা যাচাই করি, রাখি, আর দুই পরিবারকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করি।

আমরা কাজি নই, উকিল নই, আর কোনো সরকারি নিবন্ধন সংস্থা নই। বিয়ে পড়ানো, কাবিন, বা আইনি কাগজপত্র আমাদের কাজ না।

কে ব্যবহার করতে পারবেন

  • আইন অনুযায়ী বিয়ের বয়স হতে হবে, পাত্রের ২১, পাত্রীর ১৮ বছর।
  • নিজের বা নিজের পরিবারের সদস্যের বায়োডাটা দিতে পারবেন।
  • তথ্য সত্য হতে হবে। মিথ্যা তথ্য ধরা পড়লে বায়োডাটা বাতিল।
  • এক ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন না।

ফি

  • প্রকাশ ফি ৳১০১। বায়োডাটা আমরা যাচাই করে অনুমোদন দেওয়ার পরে নেওয়া হয়। আগে টাকা নিই না।
  • যোগাযোগ ফি ৳৫০১। দুই পরিবার রাজি হওয়ার পর, নম্বর বিনিময়ের সময়।

প্রকাশ ফি দিলে বায়োডাটা ৩৬৫ দিন ফিডে থাকে। এর বাইরে কোনো গোপন খরচ নেই।

ফেরত: টাকা দেওয়ার পর আমরা যদি বায়োডাটা প্রকাশ করতে না পারি, পুরো টাকা ফেরত। আপনি নিজে সরিয়ে নিলে বা তথ্য মিথ্যা প্রমাণিত হলে ফেরত হয় না। ভুল করে বেশি টাকা এলে ফেরত দেওয়া হয়।

আমরা যা প্রতিশ্রুতি দিই

  • প্রতিটি বায়োডাটা প্রকাশের আগে একজন মানুষ যাচাই করবে।
  • আপনার ছবি ও নম্বর অনুমতি ছাড়া কাউকে দেখানো হবে না।
  • আপনার অনুরোধে বায়োডাটা সরিয়ে বা মুছে দেওয়া হবে।

আমরা যা প্রতিশ্রুতি দিই না

বিয়ে হবেই, এই কথা আমরা বলি না। আমরা খুঁজে দিই, কথা বলিয়ে দিই। মিলিয়ে দেওয়ার মালিক আল্লাহ।

বায়োডাটার তথ্য আমরা যাচাই করি, কিন্তু কারো মনের ভেতর দেখতে পারি না। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে দুই পরিবারের নিজেদের খোঁজখবর নেওয়া জরুরি - এটা আমাদের পরামর্শ, আর দায়িত্বও আপনাদের।

বিয়ের পরের কোনো বিষয়ে আমাদের দায় থাকে না।

যা করলে অ্যাকাউন্ট বন্ধ

  • মিথ্যা তথ্য বা অন্যের ছবি দেওয়া
  • কাউকে হয়রানি করা, বা অনুমতি ছাড়া যোগাযোগের চেষ্টা
  • অন্যের বায়োডাটা বা ছবি কপি করে অন্য কোথাও ছড়ানো
  • বিয়ে ছাড়া অন্য উদ্দেশ্যে সাইট ব্যবহার

অ্যাকাউন্ট বন্ধ হলে টাকা ফেরত দেওয়া হয় না, আর একই নম্বরে নতুন অ্যাকাউন্ট খোলা যায় না।

গল্পের পাতা

আপনার পাঠানো গল্প আমরা দেখে তারপর প্রকাশ করি। আপনার দেওয়া ছদ্মনামেই প্রকাশ হয়। আসল নাম কোথাও যায় না। ফোন নম্বর বা লিংক লেখা গল্প আমরা নিই না।

শর্ত বদলালে

বদল হলে এই পাতার তারিখ বদলাবে। বড় কোনো বদল হলে আমরা জানিয়ে দেব।

যোগাযোগ

গোপনীয়তার নীতি পাতাটিও দেখে নিতে পারেন।

ব্যবহারের শর্ত | ম্যারেজ জগৎ